রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নানা আয়োজনে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সুন্দরবন ভ্রমন সম্পুর্ন

জি এম রাজু আহমেদ
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

 

জি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সুন্দরবন ভ্রমনটি ছিল সারা দিন ধরে নানা আযোজনের মাধ্যমে। খাওয়া দাওয়া, গান বাজনা,লটারী, পুরস্কার বিতরণ,নৌকা যোগে জাল দিয়ে ও ছিপ দিয়ে মাছ শিকার সহ চা পানের মাধ্যমে বিরতিহীন সুন্দরবন ভ্রমনটি ছিল রিপোর্টার্স ক্লাবের সদস্যদের ব্যতিক্রমি এক আনন্দের।

বৃহস্পতিবার সারা দিন সুন্দরবন ভ্রমনের  যাত্রা মুন্সিগঞ্জ টহল ফাড়ী থেকে শুরু হয়ে একাধিক নদী পার হয়ে দোবেকী স্টেশন অবদি।

এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, সহ সভাপতি  মোঃ তোফাজ্জেল হোসেন,হাবিবুল্লাহ বেলালী,প্রচার সম্পাদক রাইসুল মিথুন, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগি,সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সদস্য রায়হান হাসান, আব্দুর রহিম, সাদী, নুরুল হুদা ফায়াজি, হযরত আলী, রায়হানুল ইসলাম,রাকিবুল হাসান রাকিব, জিল্লুর রহমান সহ আরো অনেকেই। এ সময় আমাদের বিশেষ মেহমান  নুর আলী চাচা ও আতাউর রহমান তাদের কণ্ঠে গান খেয়ে আনন্দ প্রদান করেন।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, রিপোর্টার্স ক্লাবের সদস্য রিপোর্টিংয়ের পাশাপাশি সামাজিক নানা কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এভাবে সকল সদস্যদের সম্মিলিত উদ্যোগে উপকুলীয় এলাকার সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায়।