রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় রেন্ট–এ–কার মালিক সমিতির নতুন অফিস উদ্বোধন

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের খাজা সুপার মার্কেটে রেন্ট–এ–কার মালিক সমিতির নতুন অফিসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নবেম্বর) দুপুরে সমিতির সভাপতি মো. রমজান হোসেনের সভাপতিত্বে এবং শিবলী সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ শের আলী কোম্পানির চেয়ারম্যান আজহারুল ইসলাম (হারুন)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল মান্নান সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাতেন খন্দকার, মানিকারচর বাজার ব্যবসায়ী আমির হোসেন ভুঁইয়া, বড় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন। এছাড়া সমিতির প্রধান উপদেষ্টা মো. মনির হোসেন সিকদার, সহসভাপতি শিবলী সারোয়ার, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক বাবুল, শেখ আলম, কোষাধ্যক্ষ শাহিন এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সংগঠনে প্রায় ১৫০ জন ড্রাইভার যুক্ত আছেন এবং ১১০টি গাড়ি রেন্ট–এ–কার সেবায় ব্যবহৃত হচ্ছে। স্থানীয় পর্যায়ে সুসংগঠিত পরিবহন সেবা নিশ্চিত করতে নতুন অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রেন্ট–এ–কার সেবার মানোন্নয়ন, গাড়িচালকদের কল্যাণ এবং যাত্রীস্বার্থ রক্ষায় সমিতির ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।