বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নাটোরে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত ৩ ডাকাত আটক

স্বাধীন আলম হোসেন 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

 

 

স্বাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

নাটোরের গুরুদাসপুরে ডাকাতী করার সময় বাঁধা দেওয়ায় হারেজ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৬০)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রো দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক উজ্জল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বর্তমানে মামলার প্রস্তুতি চলমান রয়েছে