বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর ঈশ্বরীপুর  চেয়ারম্যান শোকর আলীর  অপসারণের দাবিতে মানববন্ধন,ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবন।।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শুকুর আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি সরকারি অর্থ আত্মসাৎ সহ কাবিখা ,টি আর, কাবিটা ,রেশন কার্ড, জেলে কার্ড সহ সকল সরকারি প্রকল্পের সিংহভাগ টাকা দলীয় প্রভাব খাটিয়ে আত্মসাৎ করার অভিযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মুখে ,শ্যামনগর- মুন্সিগঞ্জ প্রধান সড়কের দুই পাশে শত শত ইউনিয়নবাসী দণ্ডায়মান হয়ে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শুকুর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ দ্রুত অপসারণ দাবি করে মানব বন্ধন ও সমাবেশ করেন তারা ।
উত্তর সমাবেশে বক্তব্য রাখেন, শ্যামনগর নওয়াবেকি ডিগ্রী কলেজের প্রভাষক জি এম আব্দুল ওহাব, সাবেক ইউপি মেম্বার মোঃ মুজিবর রহমান, সাইদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিপিপি ইউনিয়ন সভাপতি মোঃ আসমত আলী সহ আরো অনেকে।
এ সময় বক্তারা দ্রুত বিতর্কিত ওই চেয়ারম্যানের অপসারণ দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ইউনিয়নবাসী সম্মিলিতভাবে অপসারণের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান তারা। এদিকে এর আগে তার অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ,শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অপসারণের দাবিতে স্মারকলিপি  প্রদান করেন এলাকাবাসী।
##