রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

২২ বছর ধরে অ্যামাজনের একক ‘রাজা’ তিনি!

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মানব সভ্যতায় বন্যদশা গত হয়েছে কয়েক সহস্রাধিক বছর আগে। তবে এখনো পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বন-জঙ্গলেই স্থায়ী আবাস গড়েছেন। এমন নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যাও কম নয়। তবে এবার লাতিন অঞ্চলের অ্যামাজন জঙ্গলে এমন একজন মানুষের সন্ধান পাওয়া গেছে যিনি ২২ বছর ধরেই একা একা বসবাস করে আসছেন। বলতে পারেন, অ্যামাজনের ওই অঞ্চলের তিনি একক রাজা।

তারা তুলনা চলে অনেকটা মায়া সভ্যতা নিয়ে নির্মিত মার্কিন পরিচালক মেল গিবসনের অ্যাপোক্যালিপটো সিনেমার জীবন-যাত্রার সঙ্গে। যেখানে দাস ব্যবসা, নরবলি দেখানোর পাশাপাশি টিকে থাকার জন্য প্রতিনিয়ত জঙ্গলে বসবাসরতদের সতর্কতা ও উৎকণ্ঠার বিষয়াদিও উঠে এসেছে।

সেখানে যৌথভাবে শিকার করতে দেখা যায়। শিকারের পর মাংস কেটে ভাগ করে নিতে দেখা যায়। এমনকি তাদের জীবনের হাসি-আনন্দ, সংগ্রামও একটু একটু করে পরিষ্কার হয়ে ওঠে সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে।

আর এই মানুষটির জীবন ঠিক সেরকম। অ্যামাজনের জঙ্গলে ২২ বছর ধরে একা বসবাস করছেন। এক ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ত্র দিয়ে তিনি গাছ কাটার চেষ্টা করছেন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর; গাছ কাটতে দেখা যাওয়ায় তার স্বাস্থ্য ভালো রয়েছে বলে মনে করা হচ্ছে।

অ্যামাজনের জঙ্গল থেকে বহু আদিবাসী জনগোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছে এবং হত্যা করার ঘটনাও ঘটেছে। ১৯৯৫ সালে এক সংঘর্ষে ছয়জন নিহতের পর ওই ব্যক্তি একাই এতোদিন টিকে আছেন।

ব্রাজিলের সরকারি সংস্থা ফুনাই, দেশটির আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষার কথা বলে আসছে। ১৯৯৬ সাল থেকে ওই ব্যক্তিকে তারা পর্যবেক্ষণ করলেও তার সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ এখন পর্যন্ত স্থাপন করা সম্ভব হয়নি।