রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

জ্যোতিষ শাস্ত্রে অনেকের কৌতূহল রয়েছে, অনেকেই এসব নিয়ে চর্চা করে থাকেন। অথবা অতীত-বর্তমান-ভবিষ্যত্‍ নিয়ে চর্চায় বিশ্বাস করেন। বিশ্বাস করেন হাতেয় রেখায় নির্ভরশীল ভাগ্যকে। তর্ক-বিতর্কে ঘেরা মানুষের হাতের রেখা নিয়ে প্রচলিত রয়েছে নানা কথা।

তেমনই একটি হল দুই হাতের হৃদয়রেখার মিলন নিয়ে একটি বিষয়। হাতের তালুতে যে তিনটি প্রধান রেখা থাকে, তাদের মধ্যে আঙুলের দিক থেকে প্রথম এবং প্রধানতম স্পষ্ট রেখাটিকেই বলে হৃদয়রেখা। মনে করা হয়, দু’টি হাতের তালু পাশাপাশি মেলালে দুই তালুর হৃদয়রেখা জুড়ে গিয়ে কী ধরনের আকৃতি তৈরি হচ্ছে, তার উপরই নির্ভর করে আপনার দাম্পত্য জীবন কেমন হতে পারে।

প্রথমত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে হৃদয়রেখা দু’টি জুড়ে গিয়ে যদি একটি সরলরেখা তৈরি হয়, তাহলে মনে করা হয়: এই ব্যক্তিরা শান্ত-শিষ্ট হন। এঁরা অশান্তি সৃষ্টিকারী মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন। এইসব ব্যক্তিদের সম্বন্ধ করে বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে।

দ্বিতীয়ত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুই হৃদয়রেখা যদি কোনও ভাবেই সংযুক্ত না হয়, তাহলে মনে করা হয়, এঁরা নিজের বয়সের তুলনায় বেশি বুদ্ধিমান এবং পরিণত। অন্যেরা কি ভাবছে, তা নিয়ে এঁরা চিন্তিত নন। বয়সে বড় মানুষের সঙ্গে এঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মনে করা হয়।

তৃতীয়ত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে দু’টি হৃদয়রেখা মিলে যদি অর্ধচন্দ্রের মতো একটি আকৃতি তৈরি করে, তাহলে মনে করা হয়, এঁদের মনের জোর অত্যন্ত বেশি। এঁরা অন্তর থেকে ভালোবাসেন। সাধারণত, দীর্ঘদিনের পরিচিত কোনও মানুষকেই জীবনসঙ্গী হিসেবে এঁরা বেছে নেন।