রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

যুগের চিন্তা’র সাংবাদিক বাধনকে হত্যার হুমকী

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সংবাদ প্রকাশের জেরে হত্যার হুমকীর শিকার হয়েছেন দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহাম্মেদ বাঁধন। বুধবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১ টায় ফতুল্লার পঞ্চবটি কস্তুরী রেস্তোরার সামনে তাকে হত্যার হুমকি প্রদান করেন দেলোয়ার কন্ট্রাক্টর (৪৫) নামের এক সন্ত্রাসী। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধরণ ডায়রী করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায় সন্ত্রাসী দেলোয়ার কন্ট্রাক্টর ফতুল্লার মুসলিম নগর এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। এক সময় মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করলেও পরবর্তীতে শুরু করেন ভবন নির্মান ঠিকাদরী। ঠিকাদারীর পাশাপাশি বেশ কিছুদিন যাবৎ মুসলিম নগর এলাকার ডিশ ব্যবসায়ের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করতে থাকেন। এ নিয়ে বিরোধ হয় আরেক ডিশ ব্যবসায়ী ডিশ আওলাদের সঙ্গে। বিরোধের জের ধরে দেলোয়ার ও তার লোকজন আওলাদের এক কর্মচারীকে কুপিয়ে জখম করে। সেই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয় দেলোয়ারের বিরুদ্ধে।

 

হত্যার হুমকীর শিকার সাংবাদিক ফরিদ আহাম্মেদ বাঁধন বলেন, একটি মামলার সূত্র ধরে মুসলিম নগর এলাকার ডিশ ব্যবসায় নিয়ে আমি আমার পত্রিকায় বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করেছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারনেই আমাকে হত্যার হুমকীর শিকার হতে হলো।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে মুসলিম নগর এলাকায় ডিশ ব্যবসায়কে কেন্দে করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে আওলাদ হোসেন বাদী হয়ে হুমকীদাতা দেলোয়ার কন্টাকটারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫৩(০৭)১৮। সেই মামলার প্রেক্ষিতেই আমি দৈনিক যুগের চিন্তা পত্রিকায় সংবাদ প্রকাশ করি। এর জের ধরেই বুধবার রাত সাড়ে ১১ টায় পঞ্চবটি কস্তুরি রেস্তোরার সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও মেরে ফেলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকী প্রদান করে দেলোয়ার কন্ট্রাক্টর।