রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মনির হোসেন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

 

যশোরের শার্শায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর হামীম হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বেলতা-পন্ডিতপুর ভাঙ্গা কাঠেরসাঁকোর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। হামীম হোসেন উপজেলার পন্ডিতপুর গ্রামের রুহুল আমীনের ছেলে ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার৬সেপ্টেম্বর দুপুরের পরিবারের অজান্তে বাড়ি থেকে একটি বাইসাইকেল নিয়ে বের হয় হামীম। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।

 

আশেপাশে ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও কোথায় পাওয়া যায়নি তাকে। পরে স্থানীয় লোকের কাছে জানতে পারে বাড়ির পাশে বেলতা- পন্ডিতপুর ভাঙ্গা কাঠেরসাঁকোর পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও জুতা পড়ে আছে।

 

স্বজনরা দুপুর থেকে সারা রাত সাঁকোর পাশে খালে খোঁজাখুঁজি করেও হামীমের কোনো সন্ধান পায়নি। শনিবার ভোর ৫টায় খোঁজাখুঁজির একপর্যায়ে ওই খাল থেকে হামীমের ভাসমান মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্বার করে। হামীমের অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

প্রেরকঃ-

মো:মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি যশোর।l