রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে হত্যা : স্বামী পলাতক

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক গার্মেন্টসকর্মী গৃহবধূকে হত্যার পর লাশ ঘরে তালা বন্ধি করে পালিয়ে গেছে স্বামী। গত শুক্রবার রাত দেড়টায় মিজিমিজি বাতেনপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ী থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ ওই বাড়ীর ভাড়াটিয়া সিএনজি চালক রিপনের স্ত্রী। তিনি আদমজী ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টেসের নারী শ্রমিক হিসেবে কাজ করতো। স্ত্রীকে হত্যা করে স্বামী রিপন ঘরের সকল ছবি ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আব্দুস সাত্তার জানান, গত কয়েকদিন ধরে রুহুল আমিনের বাড়ীর ভাড়াটিয়া রিপনের ঘরের দরজা বন্ধু ছিল। শুক্রবার রাতে ঘর থেকে পচাঁ গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশ দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী পালিয়ে যাওয়ায় ধারনা করা হচ্ছে পারিবারিক কোন দ্বন্ধের কারণেই এ হত্যার ঘটনা ঘটেছে।