বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নওগাঁয়  বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

শাকিল হোসেন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

 

শাকিল হোসেন নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় বসতবাড়ি ও দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাংচুর, লুটপাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভূক্তভোগী মোছা: সেতু বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট দুপুর ২ টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর/ কলিপাড়ার মো: শহিদ হোসেন এর স্ত্রীর নির্মানাধীন বসতবাড়ি ও ফার্নিচারের দোকানে হামলা করে একই উপজেলার শালুকান গ্রামের সিরাজুল ইসলামরে ছেলে সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলামের ছেলে সবুজ, মৃত সোলাইমানের ছেলে মো: মাবুদ, মৃত জাইদুল ইসলামের ছেলে আরিফ, মো: এনামুল, মো: চিমনা ছেলে মো: জিতু, ঘোড়া বাচ্চু, দোলনসহ অন্তত ৫০ জন। এসময় নির্মানাধীন বাসা ও দোকানের প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল , ২ টি মেশিন সন্ত্রাসী কায়দায় ভাংচুর, লুটপাট করে আগুন লেগে দেওয়া হয়। এতে ভূক্তভোগীর প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। শুধু তাই নয় এসময় দোকানের কর্মচারী আব্দুল জলিল কে বেধরক মারপিট করা হয়।

এবিষয়ে ভূক্তভোগী মোছা: সেতু বেগম জানান, বেশ কিছুদিন থেকেই সাজ্জাদ, সমাবুদ,সবুজসহ বেশ কিছু বখেটে ছেলেরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দিতে অস্বিকার করলে এক পর্যায়ে তারা আমাকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিতে থাকে। আমি তাদের হুমকি – ধামকি কে কর্ণপাত না করলে তারা দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় এসব করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।