বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনওর মতবিনিময়

মোঃ কুরবান
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার কুরবান আলী

(২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলি চলবে। কোন অনিয়ম যাতে না হয় সেবিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কোন শিক্ষক কর্মচারী অনিয়ম করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া সকল প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ও যোগদান সংক্রান্ত, রেজুলেশন স্বাক্ষর সংক্রান্তসহ অন্যান্য বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ জিএম আমির হোসেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় উপজেলার সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। সভাপতিত্ব করেন শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী মাদ্রাসার অধ্যক্ষ ওয়াহেদুজ্জামানসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।