বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৬টি নৌকাসহ গ্রেফতার-৪

কামাল পাশা
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৬টি নৌকাসহ গ্রেফতার-৪
কামাল পাশা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:।
তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৬টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মোঃ সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)। গতকাল শুক্রবার (৩০ আগস্ট ২০২৪ খ্রি.) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।