রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল সহ যুবক গ্রেফতার

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল সহ নয়ন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে থানা পুলিশ নাসিক ১ নং ওয়ার্ডের কুয়েত প্লাজা ১০ তলা বিল্ডিং এর সামনে থেকে মোটর সাইকেলসহ নয়নকে গ্রেফতার করা হয়। মামলা সুত্রে জানা যায়, গত ১৪ ই ফেব্রুয়ারী চিটাগাংরোড মুক্তিনগর এলাকায় বাদীর সুমনের বাসার সামনে থেকে লাল ও ও ধুসর রঙ্গের একটি জিকসার মোটর সাইকেল চুরি হয়। যার রেজিঃ নং ঢাকা মেট্রো- ল-৪৬-৩৮২৮। পরে সুমন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামী করে একটি চুরি মামলা দায়ের করে। যার নং-১৩। মামলার ভিত্তিতে গত (বুধবার গভীর রাতে) সিদ্ধিরগঞ্জ থানার অভিসার ইনচার্জ কামরুল ফারুক নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে নয়ন (২৫) কে মোটর সাইকেল সহ আটক করে। গ্রেফতারকৃত নয়ন ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রামের নাগরআলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটর সাইকেলসহ নয়ন নামে এক যুবককে গ্রেফাতর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে।