রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে  ব্যাপক উৎসাহ উদ্দীপনায়  মহান বিজয় দিবস পালিত, বিএনপি’র  র‍্যালীতে  মানুষের ঢল

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

এস কে সিরাজ শ্যামনগর ।।
 মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় গোপালপুরস্থ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ  রনি খাতুন পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া করেন। এরপর শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান এর নেতৃত্বে সকাল ৯ টায় একটি র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর বিএনপি’র অপর গ্রুপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা কমিটির সদস্য এডভোকেট আশেক এলাহী মুন্নার নেতৃত্বে একটি বিশাল  র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, দীর্ঘ ১৭ বছর পরে  এ ধরনের একটি র‍্যালিতে বিএনপি’র নেতৃবৃন্দ শত স্ফূর্তভাবে সাড়া দিয়ে ও সাধারণ মানুষ  অংশগ্রহণ করে শহীদ মিনারে মাল্য দান করেন। এ সময় প্রায় কয়েক হাজার মানুষ এ র‍্যালি অংশগ্রহণ করে। এদিকে শ্যামনগর উপজেলা জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে বড় একটি মিছিল শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণ করেন।
এরপর বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্প অর্পণ শেষে উপজেলা কৃষক দলের অফিসের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান,ও শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বাস স্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না,ও জহরুল হক আপু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯ টায় শ্যামনগর মডান স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।
##