রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরের দীপাঞ্চল গোলাখালিতে উপজেলা রিপোর্টাস ক্লাবের বনভোজন অনুষ্ঠান

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ভয়েস অফ সুন্দরবন।।

সুন্দরবন লাগোয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল গোলাখালীতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টার্স শাখার আয়োজনে এক বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনদিকে নদী ও একদিকে সুন্দরবন লাগুয়া বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম যেখানে ৮৮ টি পরিবারের বসবাস । ২০১৭ সালে সুন্দরবনের দুটি বাঘ প্রায় ১৫ দিন যাবত অবস্থান করছিল এই গ্রামটিতে। সেখান থেকে গ্রামটির নাম হয়েছে বাঘ মানুষের একত্রে বসবাস গোলাখালী গ্রাম । তবে এখানে এখনো মাঝেমধ্যে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের মায়াবী হরিণের পদচারনা লক্ষ্য করা যায়, তেমনটি জানিয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা।
দ্বীপাঞ্চলের মনোরম পরিবেশ আর সেখানকার মানুষের নানাবিধ সমস্যা স্বচক্ষে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলেন। স্থানীয় ইউপি সাবেক মেম্বর মোঃ সোহরাব হোসেন এর সার্বিক সহযোগিতায় বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়ার সাংবাদিক সাবেক পৌর কাউন্সিলর এসকে সিরাজ, সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম , আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মিশুক, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, কোষাধাক্ষ আব্দুর রহিম ,সদস্য ডাক্তার জিয়াউর রহমান, আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক পলাশ দেবনাথ, সদস্য শাহিন আলম প্রমূখ। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ বলেন, গোলাখালি এলাকা একটি বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল ,এখানের সাধারণ মানুষের চিকিৎসা সেবা, যাতায়াত ব্যবস্থা ,আশ্রয় কেন্দ্র , শিক্ষা ব্যবস্থা সহ সুপ্রিয় পানির অভাব সহ নানাবিধ সমস্যায় জর্জরিত এলাকার মানুষ। এলাকার মানুষের প্রধান দাবি তাদের বিচ্ছিন্ন করা ঝুরঝরিয়া নদীর উপরে একটি সেতু নির্মাণ।
##