রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতিকূলতা ও সম্ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।
সাতক্ষীরার শ্যামনগরে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতিকূলতা ও সম্ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সিএনআরএস এর উদোগে উক্ত সভা হয়। ‘বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে খালের পানি ব্যবস্থাপনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।


বিকল্প ব্যবস্থর মাধ্যমে কৃষি উৎপাদন ও খাবার পানির অভাব পুরণে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গৃহীনি, কৃষক, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেনী ও পেশার মানুষ সভায় অংশ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। আলোচকরা অবৈধ দখলদার উচ্ছেদের পাশাপাশি নুতন খাল খনন, পুরাতন খাল পুনঃখনন ও বন্দোবস্ত বা ইজারা বাতিলের প্রস্তাব দেন। একইসাথে এ্যাগ্রি ট্যুরিজম গড়া, গনসম্পৃক্ততা বৃদ্ধি, বিলীন হয়ে যাওয়াসহ প্রকৃত খালের সংখ্যা নিরুপেনর উপর গুরুত্বারোপ করেন তারা। একইসাথে বছরে অন্তত একটি করে খাল ও নদী পুনঃখননসহ এক ফসলী জমিতে পুকুর খননের পাশাপাশি ইজারা নেয়া খালের শ্রেনী পরিবর্তনের বিষয়ে মতামত ব্যক্তি করেন।
গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সিএনআরএস এর ড. মোখলেছুর রহমান, ড. মৌরানী সরকার প্রমুখ। এর আগে পানির যোগানসহ নুতন নুতন খাল খননের নানান উপকারীতার বিষয়ে প্রজক্টেরের মাধ্যমে সভায় অংশগ্রহনকারীদের ধারনা দেয়া। #

০১৭১২৪২৭৩৯০
০১৬৩৩৬৩৩২২৮
২৮/১১/২৪