বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

“ভিন্ন পথে সুন্দরবন ভ্রমণ”  নব দিগন্তের শুভ সূচনা

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

এস কে সিরাজ শ্যামনগর।।
“সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন “
এই স্লোগানকে সামনে রেখে ইকো ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন (ই-টোয়াস) এর ব্যবস্থাপনায় ভিন্ন পথে সুন্দরবন ভ্রমন এর শুভ সুচনা হয়েছে। সাতক্ষীরার মুন্সীগঞ্জ থেকে এই প্রথম সুন্দরবন ভ্রমনে যুক্ত হয়েছে বিলাসবহুল লঞ্চ।
শুক্রবার ২২/১১/২০২৪ ইং তারিখ সকাল ৭:৩০ মিনিটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ট্যুরের শুভ উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর সাতক্ষীরা রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক এর পক্ষে জনাব হাবিবুল ইসলাম, রেন্জ এসিস্ট্যান্ট, সাতক্ষীরা রেঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নাজমুস সাদাত পলাশ, সভাপতি, (ই- টোয়াস) এবং এক্সিকিউটিভ মেম্বার,
গ্ৰেটার সুন্দরবন ইকো ট্যুরিজম সোসাইটি(জি সেটস), রেইনবো শিপ এর ওনার ও টোয়াস এর পক্ষে জনাব আব্দুল কুদ্দুস ও জনাব শাহরিয়ার তাকিম, জনাব গোলাম মোস্তফা, সেক্রেটারি, শ্যামনগর প্রেসক্লাব, জনাব গাজী আল ইমরান, সভাপতি, উপজেলা রিপোর্টারস ক্লাব
শ্যামনগর, সাতক্ষীরা। জনাব কে এম আনিছুর রহমান, সভাপতি মুন্সীগঞ্জ সুন্দরবন ট্যুরিস্ট ট্রলার মালিক সমিতি। জনাব মোঃ মুরশিদ আলম, সত্বাধিকারী , সুন্দরবন ট্যুর এজেন্সি। ট্যুরিস্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা। এছাড়াও আরোও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ও ট্যুর অপারেটর গন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এই পশ্চিম বনবিভাগের ট্যুরিজম শিল্পের উত্তরোত্তর সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে নানা দিকনির্দেশনা ও সফলতা কামনা করেন। এধরনের ট্যুরে অংশ নিতে পেরে ট্যুরিষ্টরাও সন্তুষ্টি ও আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি সাতক্ষীরার সুন্দরবন নিয়ে পর্যটন বিকাশে সকলেই সুদুরপ্রসারি  সফলতার সার্বিক সহযোগিতা করার ও সার্বিক প্রচারনার প্রতি আরও বেশি গুরুত্বারোপ করেন।
##