রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ফেনীতে অস্ত্র ও মাদকসহ ৬ মামলার আসামী বোমা মানিক গ্রেফতার

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে অস্ত্র ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামী মো. ইয়াছিন প্রকাশ বোমা মানিককে রোববার ভোরে পাঠানবাড়ী সড়কের কনকর্ড ভবন থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ এর একটি দল পাঠানবাড়ী সড়কের কনকর্ড ভবনের ৪র্থ তলায় বোমা মানিকের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় মানিক পুলিশকে দেখে আতংকিত হয়ে তার হাত থাকা কালো পলিথিনে মোড়ানো পোটলা ফ্লোরে পড়ে যায়। পলিথিনের ভেতর পাঁচটি নীল প্যাকেটে ৮শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মানিকের কোমরে তল্লাশী করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ১৭ হাজার ৫শ টাকা। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মো. ইয়াছিন প্রকাশ মো. মানিক ওরফে বোমা মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের হাফেজ বাড়ির মাহবুবুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে ফেনী মডেল থানায় ৬টি মামলা রয়েছে।

ফেনীস্থ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ হারুন অর রশিদ অস্ত্র ও মাদকসহ বোমা মানিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।