রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভূমি অফিসের সহকারীর দুর্নীতির ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ

মুজিবুর রহমান শেখ
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
দীর্ঘদিনের অভিযোগ ছিল ঘুষ ছাড়া কোনো কাজ করে না ইউনিয়ন ভূমি অফিস সহকারী (তহসিলদার)। সেই কারণে প্রতিনিয়ত ভূমি অফিসে হয়রানির শিকার হতে হয়, সেবা গ্রহীতাদের। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিলে কাজ তো দূরের কথা সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কোনো কথায় বলেন না । এবার সেই ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে গুনে গুনে ঘুষ নিতে দেখা গিয়েছে ভূমি অফিসের সহকারী রেজাউল করিমকে।
ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম নিজ দপ্তরে বসে সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ (ঘুষ) গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তারা। বলছেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, ভূমি কর্মকর্তা রেজাউল করিম। স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, যে জায়গা খারিজ করতে তিন হাজার টাকা লাগে সেখানে দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হয়। শুধু তাই নয়, টাকা নিয়েও কাজ করে দিতেও হয়রানি করে। মাসের পর মাস ঘুরতে হয়। ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী দুজনে মিলে লুটেপুটে খাচ্ছে। অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর সেবা বিনিময়ে ঘুষ নেয়ার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলী গত এক সেপ্টেম্বর তারেক হাসান তাহসিন সহকারী কমিশনার ঠাকুরগাঁওকে এ নিয়োগ দেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন। তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন জানান, অভিযুক্ত তহসিলদার রেজাউল করিমের বিরুদ্ধে চলতি বছরের ২৫ এপ্রিল বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় ঘুষ-দুর্নীতির ঘটনা চিঠি প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনে ভিডিও ক্লিপ সহ তথ্যাদির সাহায্য নেয়া হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্ধারিত সময়ের চেয়ে আরো কয়েকদিন সময় বেশি লাগতে পারে মর্মে তদন্তকারী কর্মকর্তা জানান।