বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলের ৯১ জন শিক্ষার্থীরা কোরআনখানি তেলোয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২ নভেম্বর শনিবার দুপুরে স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠের টেবিলে সাজানো হয়েছে পবিত্র কোরআন শরিফ। সেখানে বসে কোরআন তেলোয়াত করছেন স্কুলের শিক্ষার্থীরা। কয়েক ঘণ্টার মধ্যে পুরো কোরআন শরিফ তেলোয়াত করা হয়। এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে । জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের পঞ্চম বর্ষপূর্তি ছিল । বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯১ জন শিক্ষার্থীরা অংশগ্রহণে কোরআনখানি তেলোয়াত করা হয়। স্টার মডেল স্কুলের এমন মনোমুগ্ধকর আয়োজনে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা খুশি । বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, আমাদের বিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাইবোনেরা মিলে কোরআনখানির মাধ্যমে দিনটি উদযাপন করলাম।

আরেক শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি বলে, আজকের দিনটি মনে রাখার মতন। আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকলে মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে অনেক খুশি। বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয়গ্রন্থ পড়াশোনা করা হয়। এরই অংশ হিসেবে ৯১ জন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের চিন্তা করেছি। মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, পাশ্চাত্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের সন্তানরা বিভিন্ন দিবস উদযাপন করত। আজকের এমন মনোমুগ্ধকর আয়োজন মন কেড়ে নিয়েছে। আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চা হবে এতটুকু প্রত্যাশা রাখি। বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন পড়া দেখে হৃদয়ে স্পন্দনের সৃষ্টি হয়েছে। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়টির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, বিদ্যালয়টির শুরু থেকে নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা চেষ্টা করে যাচ্ছি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ার জন্য। ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। সে কারণে এমন আয়োজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।