রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নাটোরে সাবেক এমপি শিমুল সহ সাবেক ডিসি, সাবেক এসপি সহ ৩৩ জনের নামেএজাহার দায়ের হয়েছে

স্বাধীন আলম
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর থেকে।

শিক্ষার্থীকে হত্যা চেষ্টা এবং লুটপাটের অভিযোগে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক ডিসি, সাবেক এসপি সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের ।
নাটোরে শিক্ষার্থী ফরহাদ হাওলাদারকে হত্যা চেষ্টা এবং বাড়ী লুটপাটের অভিযোগে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক ডিসি আবু নাসের ভুঞাঁ, সাবেক এসপি তারিকুল ইসলাম সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০ জনের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য ফরহাদ হাওলাদারের মা ফাতেমা বেগম বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবস্থানকালীন সময়ে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এমপি

শফিকুল ইসলাম শিমুল, ডিসি ও এসপির হুকুমে পুলিশ সদস্য এবং আওয়ামীলীগ ও ছাত্র লীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপরে গুলি বর্ষন করে। এতে ফরহাদ হাওলাদার সহ আরো কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে গত ৪ আগষ্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হুকুমে ফরহাদ হাওলাদারের বাড়ীতে গিয়ে আলমারি ভাংচুর করে ২ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর তার ছেলে ফরহাদ হাওলাদারের চিকিৎসাজনিত কারনে মামলা দায়ের করতে বিলম্ব হইলো। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহার দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, এজাহারটি গ্রহণ করা হয়েছে।