রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কালিগঞ্জে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক কমিউনিটি ডায়ালগ

শাহাদাত হোসেন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শাহাদাত হোসেন কালীগঞ্জ প্রতিনিধ,

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ৩ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামে ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী সচেতনতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে এ কমিউনিটি ডায়ালগ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ইউনিসেফ বাংলাদেশ, খুলনা অফিসের কর্মকর্তা সুফিয়া আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা খাতুন। ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বক্তাগণ আলোচনা করেন। জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি