রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরা সীমান্ত থেকে দুই কেজি হেরোইন,৪ বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারী আটক

ফরিদ আহমেদ ময়না
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

 

সাতক্ষীরাপ্রতিনিধিঃ

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে দুই কেজি হেরোইন,৪ বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম আটক মোহাম্মদ গাজী (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজী ছেলে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানায়, ভারত থেকে অবৈধ পথে ভোমরা সীমান্ত ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি হেরোইন,৪ বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক চোরকারকারীর উদ্ধৃতি দিয়ে বিজিবি আরো জানায়, জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য ৫ কোটি টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।##

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা। ০১.০৯.২৪