রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

২৪ দফা দাবী নিয়ে নাটোরের প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

স্বাধীন আলম হোসেন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোর প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা তাঁদের ২৪টি দাবী নিয়ে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে।সোমবার(২রা সেপ্টেম্বর-২৪) সকাল থেকে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় অবস্থানরত প্রাণ
এগ্রো লিমিটেড কারখানার মূল ফটকের সামনে পরে ভেতরে তারা এই বিক্ষোভ কর্মসুচি পালন করেন। বিক্ষোভ/আন্দোলনরত শ্রমিকরা সংবাদ কর্মীদের জানান,তারা বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে
প্রাণ কোম্পানীতে শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা তাদের ন্যায্য বেতন পান না। অনেক সময় অনেক কর্মকর্তাদের কাছে আবেদন করেও এর কোনও সমাধান হয়নি। এছাড়াও কোম্পানিটির কর্মকর্তারা ইচ্ছেমতো
শ্রমিক ছাটাই করেন।তাই তারা বাধ্য হয়ে এই কর্মসুচি দিয়েছেন।
তারা আরও জানান,বেতন বৃদ্ধি,ঈদ বোনাস বৃদ্ধি,ইচ্ছে মতো শ্রমিক ছাটাই বন্ধ করা,
যোগ্যতা অনুযায়ী পদোন্নতি সহ ২৪ দফা দাবী নিয়ে আমরা প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ/আন্দোলন করছি,আমাদের দাবী মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন থামবে না চলতেই থাকবে।আমাদের দাবি মেনে নিলেই আমরা কর্মে ফিরে যাবো।
এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের সাথে কথা হলে শ্রমিক-কর্মচারীদের ২৪ দফা দাবীর মধ্যে ১১ টি দাবী মানার কথা বললেও তাদের মূল দাবী বেতন বৃদ্ধির বিষয়ে কোন কথা বলেনি।