বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ২০

শিহাব উদ্দিন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০জন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড ও পঞ্চবটি গ্রামের মধ্যবর্তী স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কাশিয়ানী থানা পুলিশ ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাওয়ায় থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায়
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।