রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের সংবর্ধনা ঘিরে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ

আসাদুজ্জামান আসাদ
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

আসাদুজ্জামান আসাদ, কলারোয়া প্রতিনিধি।

কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবসহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা ঘিরে পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুরারীকাটি ইবতেদায়ী মাদরাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান। কর্মী সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের আগামি সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মীর রফিক, কৃষক দল নেতা খালিদ খান, মোতাহার হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা শরিফুজ্জামান বাবলু, আলমগীর কবীর, হাবিল, মোজাফফর, কুদ্দুস, আমির হাসান, শ্রমিক দল নেতা সরোয়াজ খান, ওয়ার্ড যুবদল নেতা কামাল হোসেন ভুট্টো, আ. লতিফ, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম প্রমুখ। সমাবেশ শেষে ৮নং ওয়ার্ড বিএনপিকে গতিশীল করার জন্য ৪জন সমন্বয়কের নাম ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। সমন্বয়করা হলেন-শেখ হাবিল হোসেন, শেখ রবিউল ইসলাম, মো. জয়নাল ও কামাল হোসেন ভুট্টো।
এছাড়া, শনিবার সন্ধ্যায় ৭নং মুরারীকাটি ওয়ার্ড ও রাত ৯টায় ৯ নং মির্জাপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা যায়।