বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

যশোরের শার্শায় ছাত্রলীগ নেতা মফিজ ফেন্সিডিলসহ আটক

মনির হোসেন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

 

 

মনির হোসেন, প্রতিনিধি:-

যশোরের শার্শায় সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক। এছাড়াও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে শার্শা উপজেলা বুজতলা – পান্তাপাড়া গ্রামের ব্রিজের উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও হোন্ডা মটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে দিয়ে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। বিজিবির একটি দল শার্শা উপজেলা পান্তাপাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে উদ্ধারপূর্ব ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)।

তিনি আরও বলেন বর্তমান বেনাপোল – যশোর মহাসড়কে আমড়াখালী চেকপোষ্টে বিজিবির নজরদারী কড়াকাড়ি করায় মাদক ব্যবসায়ীরা গ্রামের পথ অবলম্বন করছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে।
আটক আসামিরা এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ সহ বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে।

ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।#