বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের “শুভ জন্মাষ্টমী” ২০২৪ পালিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বেলা ১১ টায় জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, নড়াইল এর আয়োজনে আলোচনা সভা ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ- পরিচালক জুলিয়া শুকায়না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অর্থ ও আইসটি) মোঃ আরাফাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ,নড়াইল এর নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ কুন্ডু,বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ,নড়াইলের সভাপতি অ্যাডঃ পংকজ বিহারী ঘোষ, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক মলয় কুমার নন্দী, সরকারি কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কৃষ্ণভক্তবৃন্দসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনটি পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির, নড়াইল বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির,নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ, ভজন সঙ্গীত, অনারাম্বর শোভাযাত্রা ,আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজাঁর প্রসাদ বিতরণ এর আয়োজন করা হয়।###