রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিদ্ধিরগঞ্জে প্রিয়ম গ্রুপের সকল প্রতিষ্ঠানের ভাড়া মওকুফ করলেন হাবিবুল্লাহ কাঁচপুরী

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। প্রতিনিয়ত সমাজ সেবার সাথে যুক্ত থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়ে সকলের মনে স্থান করে নিয়েছেন আললহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। কখনো খাদ্য সহায়তা আবার কখনো নগদ অর্থ দিয়ে নিম্ন আয়ের মানুষকে সহযোগীতা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নিজের মালিকানাধীন প্রিয়ম গ্রুপ, প্রিয়ম নিবাস, কে এম এস গ্রপের সম্পূর্ন ভাড়া মওকুফ করলেন আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। মহামারি করোনার প্রভাবে টানা ২ মাসের বেশী সময় ধরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকলেরই উপার্জন বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় প্রিয়ম গ্রুপের সকল দোকান ভাড়া, মার্কেট ভাড়া এবং প্রিয়ম নিবাসের সকল বাড়ী ভাড়া মওকুফ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রিয়ম গ্রুপের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী। শুধু তাই নয় ছুটিতে থাকা তাঁর অধীনস্থ সকল কর্মচারীদের ৩ মাসের বেতন সহ ঈদ বোনাসও প্রদান করেন তিনি। তাঁর এ পদক্ষেপ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীর মালিকদের জন্য উদাহরণ স্বরুপ হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী।