রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হোন: হাবিবুল্যাহ কাঁচপুরী

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিশ্বে প্রাণ হারিয়েছেন সাড়ে চার লাখের উপরে মানুষ। নির্দিষ্ট চিকিৎসা না থাকায় অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। করোনার কারনে বিশ্বে অর্থনীতির চাকা হুমড়ে পড়েছে। করোনা থেকে বাচঁতে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ঔষুধ আবিস্কার করতে পারেনি বিশেষজ্ঞরা। তাই এ মাহামারি থেকে বাচাঁর একমাত্র উপায় সচেতন হওয়া। কভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমনটাই বলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্যাহ কাচঁপুরী। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ বাসভবনে তিনি বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে সবাই আগে সচেতন হোন। আপনি সচেতন হলে করোনার ছোবল থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক দূরত্ব মেনে চলা, যেখানে সেখানে থুথু না ফেলা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া ইত্যাদি। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে সারাবিশ্ব অসহায় হয়ে পড়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। করোনাও একদিন শেষ হবে। হাবিবুল্যাহ কাচঁপুরী আরও বলেন, করোনার অজুহাতে কিছু ডাক্তার মানুষের চিকিৎসা দিচ্ছেনা। ওইসব ডাক্তারদের সরকার তালিকা করছে। ইতিপূর্বে কিছু ডাক্তারদের অব্যহতি দেওয়া হয়েছে। ডাক্তাররা যেহেতু করোনার অজুহাতে মানুষের চিকিৎসা করছে না তাই রোগের পরীক্ষা করাটাও অর্থহীন। কারন পরীক্ষার ফলাফল হাতে পেয়ে চিকিৎসার অভাবে আতংকিত হয়ে অনেকে মারা যাচ্ছেন। এ সমস্যা কারো একার নয়, সবার। এ দু:সময়ে ডাক্তারদের মানুষের পাশে থাকার আহবান জানান ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্যাহ কাচঁপুরী।