রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের কমিটি গঠন

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সত্য প্রকাশে সাহসী কলম সৈনিকদের দৃর প্রত্যয়ে এক ঝাঁক তরুন সাংবাদিক নিয়ে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৩.০০ ঘটিকার সময় হিরাঝিল আল হেরা টাওয়ারে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের কার্যালয়ে আলোচনা সভায় উপদেষ্টা মন্ডলীদের উপস্থিতিতে “সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব” কমিটি ঘোষনা করা হয়। সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের নব-গঠিত কমিটির সভাপতি হলেন- সাইফুল্লাহ মো: খালিদ রাসেল, স্টাফ রিপোর্টার দৈনিক এশিয়াবাণী ও অপরাধ বিচিত্রা, সাধারণ সম্পাদক- মো: আমির হোসেন, দৈনিক আমার সংবাদ, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার ক্রাইম জগত, সহ-সভাপতি মো: সোহেল কিরন, বাংলা টিভি, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম আহাম্মেদ, দৈনিক ভোরের পাতা সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম, নির্বাহী সম্পাদক নিউজ পোর্টাল বাংলাদেশের কাগজ, কোষাধ্যক্ষ মো: সম্রাট আকবর, স্টাফ রিপোর্টার দৈনিক ভোরের সমাচার, প্রচার সম্পাদক মো: ইনজামামুল হক বাপ্পি, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম, কার্য্যকরী সদস্য মুসফিকুর রহমান সৈকত, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নিউজ পোর্টাল বাংলাদেশের কাগজ। উপদেষ্ট মন্ডলী- এস.এম মোর্শেদ, প্রকাশক ও সম্পাদক অপরাধ বিচিত্রা, মো: শাহ আলম তালুকদার, সম্পাদক দৈনিক রুদ্রবার্তা, আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক দৈনিক ভোরের সমাচার, এডভোকেট হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জজ কোর্ট, এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ জজ কোর্ট, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী প্রমূখ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এই ক্লাবের সদস্যরা অঙ্গীকারবদ্ধ। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সাংবাদিক বৃন্দ।