বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিসমিল্লাহ্ ইলেক্ট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার জারাবৈশা গ্রামের মজনু সরদারের ছেলে সুমন সরদার (২২) এবং বরিশালের উজিরপুর উপজেলার কাশিপুর গ্রামের মিজান মল্লিকের ছেলে মো. হৃদয় মল্লিক (১৯)।
থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সুমন ও হৃদয় ঢাকার রামপুরার মেরাদিয়া লাল মিয়া গলির উদ্দেশে রওনা দেন। মেরাদিয়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন, সেখানে মাদক সরবরাহের পরিকল্পনাই ছিল তাদের উদ্দেশ্য। চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এড়াতে তারা গৌরিপুর হয়ে তিতাস উপজেলার ছিনাই এলাকা দিয়ে মেঘনায় প্রবেশ করেন। এরপর নয়া কান্দারগাঁও হয়ে গজারিয়ার ভাটেরচরের নতুন সড়কে গিয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মেঘনা থানার এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে কনস্টেবল আবুল কালাম, ফরহাদ ও জামিল অভিযানটি পরিচালনা করেন। ওই এলাকায় চেকপোস্ট ডিউটিতে থাকা অবস্থায়ই তারা দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন বলে পুলিশ জানায়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল কুমিল্লার কথাকে বলেন, ‘গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’