বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে স্বামী হত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গোবিন্দ পুর ইটভাটা শ্রমিকের হত্যার আসামীদের আটকের পাশাপাশি, পরিবারের নিরাপত্ত্বার দাবীতে নিহতের স্ত্রী আছমা পারভীন সোমবার সকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছমা পারভীন বলেন, আমার স্বামী ইকবাল হোসেন পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিল। সে আমাদের এলাকা ১। মোঃ হাসান গাজী (৩৫) পিতা- মোঃ আকরাম হোসেন গাজী, ২। আঃ আকরাম হোসেন গাজী (৬০) পিতা- মৃত আবুল হোসেন গাজী, ৩। মিন্টু ওরফে মহিউদ্দিন চৌধুরী (৩৫) পিতা- আব্দুল জব্বার চৌধুরী, সর্বসাং- গোবিন্দপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের সঙ্গে চলাফেরা করিত। গত ইং- ১৫/০৭/২০২৫ তারিখে মোঃ হাসান গাজীর সঙ্গে আমার স্বামী ইকবাল হোসেনের সহিত নারী ঘটিত ব্যাপারে বাকবিতন্ড হয়। অতঃপর গত ইং- ২০/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.০০ ঘটিকার সময় আমার স্বামী নিখোঁজ হয়, পরবর্তীতে গত ইং- ২১/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.৫০ ঘটিকার সময় অত্র শ্যামনগর থানাধীন কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামস্থ মোঃ হাসান গাজী (৩৫) ও মোঃ আকরাম হোসেন গাজী (৬০) এর পুকুর পাড়ের পূর্ব দক্ষিণ কর্ণারে মৃত অবস্থায় বস্তা ও নারিকেল পাতা দিয়ে ঢাকা অবস্থায় মোঃ আকরাম হোসেন গাজী (৬০) আমার স্বামীর লাশ দেখতে পাইয়া অনেক দেরীতে খানায় সংবাদ দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পাইয়া লাশ উদ্ধার করে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার থানায় নিয়ে আসে এবং পরে আমার মৃত স্বামীর লাশ ময়না তদন্তের মাধ্যমে আমাদের নিজস্ব বাড়ীতে দাফন কাফনের কার্য সম্পন্ন করা হয়। এবিষয়ে আমি বাদী হইয়া উল্লেখিত ব্যক্তিগন সহ অজ্ঞাত নামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে গত ইং- ০৯/০৮/২০২৫ তারিখে ১৪/২৫৩ নং এক মামলা রুজু করি। যাহার ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর মামলার সকল আসামীরা আমাকে মামলা উঠাইয়া নেওয়ার ভয়-ভীতি হুমকি ধামকি এবং আমার স্বামী তথা স্বামীর পরিবারের কোন সদস্য বাড়ীতে থাকার সাহস পাচ্ছে না। যে কোন সময়ে মামলার আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীরা পুনরায় আমার স্বামীর মত হত্যাকান্ড ঘটনা ঘটাইতে পারে। সে জন্য আপনাদের লিখুনির সহযোগিতায় প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।