বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে ভাসুরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

 

 

রিপোর্ট -ভয়েস অব সুন্দরবন ।

সাতক্ষীরার শ্যামনগরে ভাসুরের বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর ভাসুর কর্তৃক হামলা হওয়ায় প্রতিকার চেয়ে প্রবাসীর স্ত্রী সংবাদসম্মেল করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী স্ত্রী মরিয়ম খাতুন এ কথাগুলো বলেন।

 

গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী মরিয়ম খাতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ সংবাদ সম্মেলন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, আমার ভাসুর মোঃ আবুল বাসার (৪৫), পিং- মৃত বাহার আলী গাজী, সাং- দেউলিয়া (গাজীপাড়া), ডাকঘর- ভূরুলিয়া, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। সে , নারী লোভী, নারী নির্যাতনকারী, পরসম্পদলোভী , আইন অমান্যকারী, সহ বিভিন্ন অপরাধ জগতের খলনায়ক হইতেছে। এবং ভাসুরের পুত্র ইয়াছিন (২৩) ভাসুরের এহেন কর্মকান্ডের ইন্ধনদাতা ও সমর্থকারী হইতেছে। আমার স্বামী প্রবাসে থাকায় আমার ছোট ছোট ২টা সন্তান নিয়ে স্বামীর বাড়ীতে মানবেতর জীবন যাপন করে আসছি। আমার স্বামী বাড়িতে না থাকায় আমার ভাসুর মোঃ আবুল বাসার আমাকে একাকী পাইয়া সরলতার সুযোগে বিভিন্ন সময় প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব দিয়ে আসছে। আমি তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে স্বামীর বাড়ী থেকে বিতাড়িত করার জন্য হুমকি দিয়ে বলে যে, তোর মানসম্মান নষ্ট করব, তোর জায়গা জমি দখল করব, তোর সন্তানদের মেরে লাশ গুম করে দিব, তোর ঘর বাড়ি উচ্ছেদ করব, বসত বাড়ির কোন ফসল তোকে দিব না। সেই হতে আমি তাহাকে এড়িয়ে চলি এবং এক প্রকার ভীতিস্তবোধ করে চলি। গত ০২/০৯/২০২৫ তারিখ রাত্র আনুমানিক সাড়ে ১২টার সময় সে আমার ঘরের বেড়া ভেঙ্গে আমার ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে। আমি ঘুমান্ত থাকাবস্থায় আমাকে খাটের উপর জাপটে ধরে ধ্বর্ষণের চেষ্টা করে। এসময় আমি বুঝতে পেরে তাহার সহিত ধস্তাধস্তি ও আমি চিৎকার করিলে সে দ্রুত পালিয়ে যায়। ঘরের মধ্যে ডিম্প লাইট থাকায় আমি তাহাকে দেখে চিনতে পারি। এসময় আমার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমার ভাসুরের এহেন কর্মকান্ড দেখেছে ও শুনেছে এবং তাহারা ভাঙ্গা বেড়া মেরামত করে দিয়ে যায়। আমি বিষয়টি আমার স্বামীকে অবগত করিলে আমার ভাসুর ও ভাসুরের ছেলে আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে এসিড নিক্ষেপ করবে ও আমার সন্তানদের মেরে লাশ গুম করবে, জান মালের ক্ষয়-ক্ষতি করবে বলে প্রকাশ্যে হুমিক দেয়। এবিষয় নিয়ে কোন মামলা মোকদ্দমা করিলে আমার ভিটামাটি ছাড়া করবে, বসত ঘরে আগুন দিবে বলেও হুমকি দেয়। এমবস্থায় আমি বিষয়টি নিয়ে অত্র এলাকার মেম্বর ও গন্যমান্য ব্যক্তিদের জানাইলে তাহারা বলে যে, বিবাদী খুব খারাপ প্রকৃতির ও অসামাজিক লোক তাহার বিচার করা আর না করা সমান কথা। এজন্য তাহার আমাকে আইনের আশ্রয় গ্রহণ করতে বললে আমি গত ০৪/০৯/২০২৫ তারিখ শ্যামনগর থানায় ভাসুর ও ভাসুরের ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পর তাহারা আমার বাড়ির উপর আসিয়া আমাকে পূর্বের ন্যায় আমাকে উদ্দেশ্য করিয়া অকশ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দিয়ে বলে যে, তুই থানায় অভিযোগ দিয়ে আমাদের কি বাল করবি। তুই থানা থেকে অভিযোগ তুলে না নিলে তোর ষোল আনা পূর্ণ করে দিব। আমি তাহাদের কথার প্রতিবাদ করলে তাহারা আমাকে মারতে উদ্যৎ হয়। আমি ২টি ছোট সন্তান নিয়ে একাকী স্বামী গৃহে বসবাস করি। আমার ভাসুর ও ভাসুরের স্ত্রী, পুত্র ও কন্যা যে কোন সময় আমার উপর তাহাদের আগ্রসী থাবা বসাতে পরে। আমি তাহাদের ভয়ে নিরাপত্তাহিনতায় ভুগিতেছি। এমতাবস্থায় আমি আপনাদের লিখনীর মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করিতেছি। যাহাতে আমি সন্তান ২টি নিয়ে শান্তিপূর্ণভাবে স্বামীগৃহে বসবাস করতে পারি।