বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে রিপোর্টার্স ক্লাবের লিফলেট বিতরন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। তাই আমাদের বাসস্থানের আশপাশে থাকা যেকোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট- এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে লিফলেট বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সদস্য হযরত আলী ও রাকিবুল হাসান সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সনজিদ কুমার, মোঃ নুর মোহাম্মদ।

এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন — জ্বর হলেই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে, আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, ফলের রস, লেবুর শরবত ইত্যাদি খাওয়াতে হবে, জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত নানা জটিলতা দেখা দিতে পারে,তাই সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের কে