রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার জি এম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়।

 

শনিবার (২২ জুন ২০২৫) সকালে কলেজ চত্বরে শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং কলেজ প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও পোস্টারসহ অংশ নেন।

 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। এছাড়া নবগঠিত কলেজ কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার লাকী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিন আহমেদ আকাশসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

নবগঠিত কমিটির নেতারা বলেন,আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

মিছিলটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।