রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হলো 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শিশু থেকে প্রবীন, পুষ্টি খাবার সর্বজনীন– এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে, উপজেলা স্বাথ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বুধবার সকালে ৯ টায় এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন।

এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্যামনগর সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রসাশক আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক,মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা মীনা হাবিব,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন,প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, আমাদের নিয়মিত প্রতিদিন পুষ্টি কর খাবার খেতে হবে, তাহলে আমাদের শরীরে কোন রোগ সহজে বাসা বাধতে পারবে না,প্রচুর পরিমান ফলমুল খেতে হবে,পরিমিত বিশুদ্ধ পানি পান করতে হবে,তিনি আরো বলেন, এবিষয় টি নিয়ে সবাই কে সচেতন করতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাথ্য সহকারী পরিদর্শক কুদরত – ই এলাহী।