রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

রিপোর্ট :ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজের সভাপতিত্বে সংগঠনের সকল সদস্যের উপস্থিতে ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত এর পরিচালনায় মঙ্গলবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন,মালেশিয়া প্রবাশী সাংবাদিক মোঃ আব্দুল কাদের।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা থেকে প্রকাশিত জননন্দিত সাতনদী পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,সাবেক ছাত্রনেতা সরকারি মহসীন কলেজের সহকারী অধ্যাপক আবু সাইদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলমগীর সিদ্দীকি,রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক ও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জি এম মনিরুজ্জামান মিশুক, সহ – সাংগঠনিক সম্পাদক এম আল- আমীন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক খান আকবর হোসেন সহ সংগঠনের অন্যতম সদস্য পলাশ দেবনাথ, আব্দুর রহিম, হাবিবুল্লাহ বেলালী, মোশাররফ হোসেন, মোঃ তোফাজ্জেল হোসেন,নুরুল হুদা ফায়াজি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ব্যাপক তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে, সঠিক, সত্য প্রকাশে তাদের অগ্রনীয় ভুমিকা লক্ষ করা যায়, এ সংগঠনের অধিকাংশ সদস্য জাতীয় ও স্থানীয় প্রিন্ট পত্রিকার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে সম্পৃক্ত, আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করি।