রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিএনপির নেতা কে আওয়ামী লীগ নেতা বানানোর অপপ্রচার! 

মোঃ নুর হোসেন
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন, স্বাক্ষরহীন কমিটি দেখিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর অপ্রচার করা হচ্ছে দাবি করেন, শামীম আব্বাস সুমন।

 

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, তার বাবা আনোয়ার চেয়ারম্যান বিএনপির রাজনীতি করতেন। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা আনোয়ার চেয়ারম্যান গণমানুষের সাথে ছিলেন, জনগন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একটি মহল বিএনপির উঠান বৈঠকের ছবি ব্যবহার করে অপপ্রচার করছে।

 

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন।

 

এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।