রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বটিয়াঘাটায় মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মোঃ ইমরান হোসেন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

 

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটায় মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দীন শেখ। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩০/১২/২৪ইং তারিখে টালিয়ামারা এলাকার শত শত লোক আমার অফিসে আসে। তাদের অভিযোগ টালিয়ামারা গ্রামের আকরাম শেখের ছেলে রমজান শেখ প্রতিবছর কালিয়াতলা বিলের মধ্যে সেচ মেশিন চুরি করে নিয়ে যায়। তার প্রমাণ হিসাবে প্রভাকর ঘোষের মেশিন চুরি বিক্রি করার সময় বাইনতলা বাজারে এই রমজান শেখ হাতেনাতে ধরা খেয়েছে। আমি সকল কৃষকদের কথা শুনে রমজান শেখ, আকরাম শেখ ও ফাতেমা বেগমকে আমার অফিসে ডাকি। উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শতশত লোকের সামনে আকরাম শেখের ছেলে রমজান শেখ স্বীকার করে, সে মেশিন চুরি করেছে এবং সেটা তার অপরাধ হয়েছে। যার পরিপেক্ষিতে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সামনে রমজান শেখ এবং তার পিতা আকরাম শেখ ও মাথা ফাতেমা বেগম মেশিনের কিছু ক্ষতিপূরণ পূরণ দেওয়ার আশ্বাস দিয়ে চলে যায়। পরবর্তীতে ৭/১/২৫ইং তারিখে চোরের পিতা আকরাম শেখ বাদী হয়ে আমি সহ এলাকার নিরীহ গরীব কৃষক ইকরাম শেখ, আল আমিন শেখ, মাসুদ শেখ, হুমায়ুন শেখ কে আসামি করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনা এমপি১৮/২৫ ধারা৯৮ মামলা করেন। এ ঘটনার প্রেক্ষিতে ২০/১/২৫ইং তারিখে দৈনিক খুলনা প্রতিদিন পত্রিকায় সুর খালি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথিত সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন একটি মিথ্যা সংবাদ পরিবেশন করে যা সম্পূর্ণ ভিত্তিহীন, এই আওয়ামী দোসর, কথিত সাংবাদিক শাহিন আমি এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাচাই-বাছাই না করে এমন একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, আমি যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর গত ১৯-১ ২৫ তারিখে আবারো ইউনিয়ন পরিষদের একটি অভিযোগ দায়ের করে, যা সম্পূর্ণ মিথ্যা।

আমি আপনাদের সামনে জোর গলায় বলতে চাই, আমি এবং আমরা কোন চাঁদাবাজ, দখলবাজ না।

মোঃ নাসির উদ্দিন শেখ লিখিত বক্তব্যে আরও বলেন, আকরাম শেখের ছেলে রমজান শেখ ইতিপূর্বে লক্ষীখোলা গ্রামের জাকির শেখের মেশিন চুরি করে জরিমানা দিয়েছিল। এখান থেকে প্রায় দুই মাস আগে ঝালবাড়ী গ্রামের মুজিবর শেখের গাড়ির চাকা খুলে চুরি করে বিক্রি করে দিয়েছিল। এভাবে সেই একের পর এক কালিয়াতলা বিলের গরীব কৃষকদের মেশিন চুরি করে নিয়ে এভাবেই বিক্রি করে যাচ্ছে। সামাজিকভাবে আমাদের একটা অবস্থান আছে যার কারণে সামাজিকভাবে বিচার করার জন্য আমি সহ আরো ৪জন মিথ্যা মামলা ও অভিযোগে ভুগতেছি। আমরা সকলেই রমজান শেখ আকরাম শেখ ফাতেমা বেগম ও মিথ্যা সংবাদ পরিবেশনকারী সাংবাদিক শাহিনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।