বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে কৃষক মুনসুর আলী হত্যার বিচার ও অপরিকল্পিত ইট ভাটা বন্ধের দাবীতে মানব বন্ধন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ইছাকুড় গ্রামের কৃষক মনসুর আলী কাগুচি হত্যার বিচারর দাবিতে ও অপরিকল্পিত হাজী ইট ভাটা বন্ধের লক্ষে নিহতের স্বজন ও গ্রামবাসীরা মানববন্ধন,সমাবেশ ও স্বারক লিপি প্রদানের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উক্ত মানববন্ধন থেকে বক্তারা বলেন,শ্যামনগরের ইছাকুড় গ্রামের কৃষক মুনসুর আলী কে অপরিকল্পিত ভাবে, হাজী ইট ভাটার বিদ্যুতের তারে জড়িয়ে তাকে হত্যা করে, এ ঘটনায় আমরা হাজী ইটভাটার মালিক মোস্তাক হোসেন সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছি,উক্ত মোস্তাক জনবসতি গ্রামের মধ্যে অপরিকল্পিত ভাবে ইটভাটা তৈরী করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে,উক্ত ভাটা মালিক আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে তার ভাটার জায়গা প্রসারিত করতে চায়, সে কারনে গ্রামবাসীদের সে হয়রানীকরার লক্ষে বিভিন্ন মামলা মোকদ্দমা সহ নানা ভাবে ষড়যন্ত্র করছে। এদিকে নিহত কৃষক মুনসুর আলীর পুত্র আকবর হোসেন বলেন,আমার পিতা কে পরিকল্পিত ভাবে অবৈধ ইটভাটা মালিক ভাটার পাশে থাকা আমাদের জমিটুকু নেয়ার জন্য হত্যা করে,আমার পিতার হত্যার বিচার দাবী করছি,এঘটনায় মামলা করায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি,আমরা এ মানববন্ধন থেকে আমার পিতার হত্যার বিচার ও অপরিকল্পিত ইটভাটা অপসারনের দাবী করছি।

বুধবার সকালে শ্যামনগর উপজেলা সদরের মাইক্রো বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কৃষক মুনসুর আলী কাগুচির পুত্র আকবর হোসেন,ও তার স্বজন রুমা খাতুন, মোমেনা খাতুন,গ্রামবাসী ফারুক হোসেন,বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল সহ আরো অনেকে।

মানববন্ধন ও সমাবেশ শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করে ভুক্তভোগী মহল।

 

##