বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভা অনুষ্ঠিত 

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদস্হ একটি হোটেলে ডবলমুড়িং থানা শ্রমিক দলের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম মিয়াজি।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজসেবী আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সবুর, বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আজম।

সভায় বক্তব্য রাখেন, মো: সফি মাস্টার, সদরঘাট থানা শ্রমিকদল নেতা মো: সেলিম উদ্দিন, কোতোয়ালি থানা শ্রমিকদল নেতা মো : মিজান, ডবলমুড়িং থানা শ্রমিকদল নেতা আব্দুল করিম।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এবং ত্যাগী নেতাদের বাঁচাই করে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দিতে হবে। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদের নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।