বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান একাডেমী’র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে সোনার বাংলা একাডেমী’র প্রতিষ্ঠাতা পরিচালক মামুন আজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আরবের রহমান ভূঁইয়া।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ( বিএড ও লাইব্রেরী সায়েন্স কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোড-৪২২৩ ) এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, সেনবাগের ইউনিভার্সেল একাডেমী’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কানকিরহাট কলেজে লেকচারার মো: আবু নাঈম, সোনালী লাইফ ইন্সুইরেন্স সেনবাগ শাখার ম্যানেজার মো: মোস্তফা।

 

অতিথিগণ বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, কোমলমতি শিশুদের যেভাবে গড়ে তুলবেন,ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাই আপনার সন্তানকে নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সোনার বাংলা একাডেমী’তে ভর্তির আহবান জানাচ্ছি।

 

এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।