শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের

মোঃ নুর হোসেন
Update Time : শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

 

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন দুই স্কুলশিক্ষার্থীসহ আরও ছয়জন।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পন্ডিতের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হয়েছিলেন। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন।

সদর হাসপাতালের চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই আলমগীর হোসেন মারা গেছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।