মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে অতিক্রমকালে বাংলাদেশী যুবক আটক ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি কাসুয়া খেরবস্তি এলাকায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: আল-হাসান (২৪) নামে এক যুবককে আটক করে। সম্প্রতি গত ৩০ নভেম্বর শনিবার দুপুরে ৫০ বিজিবির অধীনস্থ নাগরভিটা বিওপির টহলদল তাকে আটক করে বলে জানা যায়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঐ দিন দুপুরে নাগরভিটা সীমান্তের দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৭৭/২-এস এর নিকট দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাসুয়া খেরবস্তি নামক স্থান হতে সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আটক করে বিজিবির একটি টহলদল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাদারীপুর জেলার সদর থানার দত্তের হাট গ্রামের আ: হালিম ফারাজীর ছেলে আল-হাসান। পরবর্তিতে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।