রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শামীম ওসমানকে বিজয়ী করে ঘরে ফিরবো: জহিরুল হক

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

 

সিদ্ধিনগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করে ঘরে ফেরার ঘোষনা দিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত সাধারন সম্পাদক জহিরুল হক। সেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন এমপি শামীম ওসমানের প্রতীক নৌকার জন্য সাধারন মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে যাচ্ছেন। জহিরুল হক বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ শামীম ওসমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। নারায়ণগঞ্জ-০৪ আসনের বিজয়ী মালা পরবে নারায়ণগঞ্জ গণ মানুষের নেতা সিংহ পুরুষ শামীম ওসমানই। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশ উন্নয়নে যেমন নৌকার বিকল্প নাই তেমনি নারায়ণগঞ্জ উন্নয়নে শামীম ওসমানের বিকল্প নাই। জহিরুল হক বলেন, বিএনপি জ্বালাও পোড়াও দল। তারা যেন আর বাংলার মাটিতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন এবং নারায়ণগঞ্জ কর্মী বান্ধব নেতা এমপি শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন জহিরুল হক।