রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

চসিক মেয়রের সাথে চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী সংগঠনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে গত ১৮ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে মেয়র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ মেয়রের কাছে চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষের পক্ষ থেকে বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও ইভেন্ট সংক্রান্ত ব্যবসা পরিচালনায় যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছেন তা নিরসনে মেয়রের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী, সংগঠনের সভাপতি মো: ইফতেখার পাপ্পু, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মো: সোহেল, অর্থ সম্পাদক মো: রায়হান, প্রচার সম্পাদক মো: বোরহান, সহ-প্রচার সম্পাদক মো: ফারুক, আইন বিষয়ক সম্পাদক মো: জেনি, দপ্তর সম্পাদক মো: জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ধীমান দাসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা।

এসময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো: জুয়েল, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো: তানভীর হায়দার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল দাস, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আশরাফ, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইয়াকুব, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: পারভেজ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মো: আরিফ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: বাহাদুর, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: সাহেদ, সাধারণ সদস্য মো: মারুফ ও মো: ইউসুফ।

সাক্ষাৎ শেষে মেয়র সংগঠনের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।