বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

 

ঠাকুরগাঁওয়ে জুলাই-২৪ এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গী মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এর আগে দুপুরে ফাইনাল খেলায় সেন্টোস কাব রংপুর ও নীলফামারীর ফুটবল একাডেমী দুটি দল অংশ নেয়। খেলায় ৩ – ০ গোলে নীলফামারীকে হারিয়ে জয়ী হয় রংপুর দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সহধর্মীনী জান্নাতুল ফেরদৌস, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদলের সভাপতি কায়েস, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল ,সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।