শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

উজ্জ্বল রায়
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।

এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।