রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বেনাপোল হাই স্কুলে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

মনির হোসেন
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয় শ্লোগান কে সামনে রেখে, যশোরের বেনাপোল পৌরসভা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (২নভেম্বর) সকাল ১১টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাকিবুল ইসলাম সাকিব,।প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মোঃ ইনামুল হাসান বিন নুর ( চেয়ারম্যান এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদরাসা), ডাঃ ইব্রাহিম শেখ রুবেল ( চেয়ারম্যান বেনাপোল মডার্ন ডায়াগনস্টিক সেন্টার) এবং বেনাপোলের চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিত্ব ডাঃ মিন্টু রহমান।

 

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় আরো উপস্হিত ছিলেন বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সাইফুর রহমান, প্রধান উপদেষ্টা জনাব রকি মাহমুদ,

বাদশা বিশ্বাস, সুমন হোসেন,রানা আহম্মেদ, ইমামুল হোসেন, মাওলানা ওমর ফারুক,পরিচালক জনাব আরিফুজ্জামান বিলু, সিনিয়র সহ-সভাপতি আরিফ তাজ,সাধারন সম্পাদক জনাব মেহেদী হাসান

যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,

অর্থ সম্পাদক ইসলামুল হক সবুজ সহ সকল স্বেচ্ছাসেবী।

উক্ত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, করোনা সময় পরবর্তী ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন দুই শতাধিক বৃক্ষরোপণ করেছে। পবিত্র আল কোরআন বিতরণ করেছে, ১০০০ ব্যাগ প্লাস রক্তদান করেছে। শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে দৃষ্টান্তমূলক নজির স্হাপন করেছেন।

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর ২০২৪ – ২০২৫ কেন্দ্রীয় কমিটির সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ সহ বেনাপোল যশোর, সাতক্ষীরা, খুলনা সহ পার্স্ববর্তী বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।#

এই অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইয়ানুর রহমান